৫৭২
বিশ্বের তিনটি দেশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশগুলো হলো আফগানিস্তান, নাইজার এবং মালি।
এর আগে বুধবার (১৮ মার্চ) এসব দেশের কর্তৃপক্ষ তাদের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। ফলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ওই অঞ্চলে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। আর বাংলাদেশ ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার (২০ মার্চ)।