শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

শনিবার পল্টন যাবেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়া পল্টন অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির চেয়্যারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়া পল্টন অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির চেয়্যারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনমিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসউপলক্ষে বিএনপি আলোচনা সভায় তিনি এ কথা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘কালকে পল্টন অফিসে যাবো আমি। ওখানে দেখতে চাই।’

সভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন– বিএনপি স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, . আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।

এর আগে, দেশে ফিরে দীর্ঘ প্রায় দুই দশক পর ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দলীর কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More