বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং আধুনিক প্রগতিশীলতাকে এক সুতোয় গেঁথে ‘ঢাকা বিটস‘ (Dhaka Beats) আয়োজন করতে যাচ্ছে ৩ দিনব্যাপী একটি বিশেষ ঈদ আয়োজন “জশন ই–ঈদ” উৎসব। রাজধানী উওরায় আগামী ১৮ এবং ১৯ মার্চ এই উৎসবটি অনুষ্ঠিত হবে।
ঢাকার সবচেয়ে আধুনিক এই মিলনস্থলে আয়োজিত এই উৎসবটি প্রথাগত কোনো মেলার গণ্ডি পেরিয়ে একটি পরিশীলিত সাংস্কৃতিক অভিজ্ঞতায় রূপ নেবে।
উৎসবের প্রথম দিন থেকেই দর্শনার্থীরা মায়াবী আলোকসজ্জা, ‘মুন কাট–আউট‘ এবং ‘ফেয়ারি লাইটস‘-এর এক আধুনিক আবহে ঈদ উদযাপনের সুযোগ পাবেন। তবে পুরো আয়োজনের সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে উৎসবের তৃতীয় ও সমাপনী দিন, যেখানে একটি জাঁকজমকপূর্ণ “কাওয়ালি সন্ধ্যা‘ (Qawwali Night) অনুষ্ঠিত হবে।
এই সঙ্গীত আয়োজনটি আমাদের ঐতিহ্যবাহী সুফি ঘরানার সুরের সাথে আধুনিক মানুষের আত্মিক সংযোগ ঘটাবে এবং প্রগতিশীল বাংলাদেশের এক উদার চিত্র বিশ্বদরবারে তুলে ধরবে।
উৎসবের প্রধান আকর্ষণসমূহ:
১. কাওয়ালি ও সাংস্কৃতিক বৈচিত্রা: সমাপনী দিনের কাওয়ালি সেগমেন্ট যা আমাদের ঐতিহ্যা ও আধুনিকতার মেলবন্ধন।
২. বিলাসবহুল ঈদি এক্সচেঞ্জ ও কৃতজ্ঞতা দেয়াল। যেখানে দর্শনার্থীরা ‘ব্লাইন্ড গিফট ড্র‘ এবাং কাস্টম এনভেলপের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করবেন।
৩. স্মৃতিময় ক্রিসেন্ট ফটো স্টুডিও: বিশাল অর্ধচন্দ্রাকৃতি ব্যাকড্রপ এবং লণ্ঠন ও আতরের মতো ক্লাসিক প্রপস নিয়ে সাজানো স্টুডিও।
৪. বিনোদন ও প্রতিযোগিতা, সেমাইয়ের ফিউশন নিয়ে ‘ঈদ ডেজার্ট টেস্টিং প্রতিযোগিতা এবং বিজয়ীর জন্য “গোল্ডেন স্পুন অ্যাওয়ার্ড“; শিশুদের জন্য নাগরদোলা ও ওয়াটার পেইন্টিং।
৫. প্রিমিয়াম কালেকশন: দেশি–বিদেশি নামী ব্র্যান্ডের পোশাক ও জুয়েলারি স্টলের পাশাপাশি ইফাতার ও সেহরির আভিজাত্যপূর্ণ সুব্যবস্থা।
আয়োজক মারজিয়া ই জায়াত (Marzia E Jannat) এই উৎসব সম্পর্কে বলেন, “আমরা সাধারণ মেলা‘ শব্দের প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমন একটি প্রগতিশীল প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যা প্রমাণ করবে বাংলাদেশ একটি অগ্রসরমান সংস্কৃতির দেশা”
সহ–আয়োজক রেজওয়ান রশিদ (Rezwan Rashid) বলেন, “আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যের সাথে বিশ্বজনীন আধুনিকতার একটি সেতুবন্ধন তৈরি করা, যা আমাদের সাংস্কৃতিক পরিচয়কে আরও শক্তিশালী করবে।
ঢাকার প্রাণকেন্দ্রে এই বর্ণিল এবং প্রগতিশীল জশন–ই–ঈদ উৎসবে শামিল হয়ে একটি আধুনিক বাংলাদেশের সাক্ষী হতে ‘ঢাকা বিটস‘ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে।
মাসউদ/এসএ