মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

ঢাকার ধামরাই মহাসড়কে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে থানা পুলিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে বেপরোয়া ও অতিরিক্ত গতির পরিবহন, হেলমেট এবং রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলে বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকাআরিচা মহাসড়কের বাথুলী এলাকা সড়ক নিরাপত্তা বিশেষ সপ্তাহএর ৩য় দিনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহয়তা করে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা। এসময় দুইটি বাস, তিনটি ট্রাক, দুইটা কাভার্ড ভ্যান, দুইটা ত্রিহুইলার ও দুইটি মোটরসাইকেলকে জরিমানা করা হয়।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতি ও হেলমেট এবং রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল সাইকেল চালকদের জরিমানা করা হয়। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের সহকারী পুলিশ সুপার (এ এসপি) মো: নুরুল ইসলাম সিদ্দিকী অভিযান কার্যবিধি পরিদর্শন করেন। অভিযানে এছাড়া গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু, সার্জেন্ট অরবিন্দ সেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়া, সহসভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এ হালিম/আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More