প্রায় ১৮ মাস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে নিজের আগের কর্মস্থলে ফিরলেন নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টারে‘ পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা ড. ইউনূস‘কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
‘মুহাম্মদ ইউনূস‘ ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে আরও বলা হয়, ইউনূস সেন্টারে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সাথে বৈঠকে যোগ দেন
উল্লেখ্য, ১৮ মাস আগে ড. ইউনূস ‘ইউনূস সেন্টার’ থেকে বিদায় নিয়ে দেশের রাজনীতির বিশেষ এক সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের হাল ধরেছিলেন।
এসএ