সোমবার, এপ্রিল ৬, ২০২৬
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই আইনজীবী।

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে এই তদন্ত ও নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে বিলুপ্তপ্রায় রোগ হাম‘-এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যাতে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, . ইউনূস সরকারের আমলে রাষ্ট্রীয় টিকাদান ব্যবস্থাকে বেসরকারি (প্রাইভেট) খাতে ছেড়ে দেয়ার ‘অশুভ ও অপরাধমূলক’ কর্মকাণ্ডের ফলে এই সংকট তৈরি হয়েছে।

ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, আইনের শাসন, সরকারের জবাবদিহি এবং জনস্বার্থ রক্ষায় একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। হামের মতো স্পর্শকাতর টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে হস্তান্তরের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিচার নিশ্চিত করতেই এই আইনি নোটিশ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More