বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আরব আমিরাতের ফুজাইরা শিল্প অঞ্চলে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা শিল্প অঞ্চলে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এই তথ্য জানিয়েছে।

ডব্লিউএএম জানিয়েছে, সফলভাবে একটি ড্রোন (ইউএভি) ভূপাতিত করে আমিরাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আলরিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। কিন্তু সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে এক বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়।

নিহত ওই বাংলাদেশি ফুজাইরা শিল্প অঞ্চলের আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তবে তার নাম পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।

 

সূত্র: গালফ নিউজ

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More