শনিবার, মার্চ ২৮, ২০২৬
শনিবার, মার্চ ২৮, ২০২৬

নেত্রকোণা সদরে মজুদকৃত ৩৫০০ লিটার ডিজেল জব্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ মজুদকৃত ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ মজুদকৃত ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় হাটখোলা বাজারের মেসার্স জহিরুল চৌধুরীদোকানে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬() লঙ্ঘনের অপরাধে ২০ () ধারা মতে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মজুদকৃত ৩৫০০ লিটার ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় নিকটস্থ ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

তিনি আরও জানান, নেত্রকোণা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে দিনব্যাপী জেলার সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হয়। পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

ফয়সাল/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More