সোমবার, এপ্রিল ৬, ২০২৬
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন।

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনেএ দুর্ঘটনা ঘটে।

আহত এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন। তিনি ট্রেন যোগে শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেসট্রেনে করে তিনি আত্রাই আসছিলেন। সকালে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় গতি কমালে তিনি চলন্ত অবস্থায় নামার চেষ্টা করেন। এ সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠানো হয়েছে।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আহত কনস্টেবল বাগেরহাট জেলায় কর্মরত। ট্রেনটি পুরোপুরি থামার আগেই এমরান মিয়া লাফ দিয়ে নামার চেষ্টা করেন এবং চাকার নিচে তাঁর পা পড়ে। এতে তাঁর দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More