রবিবার, মার্চ ৮, ২০২৬
রবিবার, মার্চ ৮, ২০২৬

ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৮ মার্চের অগ্রিম ট্রেন টিকিট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ৬ষ্ঠ দিনের মতো অগ্রিম ট্রেন টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ৬ষ্ঠ দিনের মতো অগ্রিম ট্রেন টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

রবিবার (৮ মার্চ) মিলছে আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেন টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভার চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

ফিরতি যাত্রার ট্রেন টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।

উল্লেখ্য, দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ কিংবা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More