মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে।

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

এবার ঈদুল ফিতর উপলক্ষে ৫ জোটা (২০টি) স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More