সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬

টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জয় টিম ইন্ডিয়ার।

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। এ নিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জয় টিম ইন্ডিয়ার।

এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম শিরোপা জিতে নেয় ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জয় করে তারা।

নবাগত অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিটোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতল ভারতীয় ক্রিকেট দল।

রবিবার (৮ মার্চ) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়ে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয় নিউজল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে দুই চার ও ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সিপার্ট। এছাড়া ৩৫ বলে তিন চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন অধিনায়ক মিচেল সেন্টনার।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। টিটোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনাল ম্যাচে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ভারত।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More