শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর শহরের জেলা সদর রোডের বটতলা এলাকায় বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা শহরের ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন ও ফাহিম।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, রাতে শহর থেকে মােটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এসময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে মাটিতে পরে যায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More