সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাঁধা

Avatar photoখালিদ হাসান, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপর বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামন থেকে মৌন মিছিল বের হয়ে কালীবাড়ি সড়ক ও সাধনার মোড় প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস মোড়ের দিকে এগোলে পুলিশ বাঁধা দেয়।

পরে সেখানে মৌন মিছিল শেষ করে নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সহ শতাধিক নেতাকর্মীরা মৌন মিছিলে অংশ নেয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More