শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

রাত থেকেই বাসগুলো পর্যাপ্ত জ্বালানি তেল পাবে: সড়ক মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দূরপাল্লার বাস ও গণপরিবহনে রাত থেকেই বাসগুলো পর্যাপ্ত জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

দূরপাল্লার বাস ও গণপরিবহনে তেলের রেশনিং আজ রাত থেকে আর থাকছে না। রাত থেকেই বাসগুলো পর্যাপ্ত জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সব গাড়ি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।’

তিনি আরও বলেন, জ্বালানি সংকট অজুহাতে কোথাও যাতে ভাড়া বাড়ানো না হয় বা অগ্রিম টিকিট ফেরত না দেয়া হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক মন্ত্রী বলেন, মহাসড়কে জ্বালানি পাম্পগুলো ঈদের আগে ৭ দিন এবং ঈদের পরে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য যানজটের ঝুঁকিপূর্ণ ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে কোথাও যানজট সৃষ্টি না হয়।

শেখ রবিউল আলম বলেন, ‘তিন দিনে প্রায় দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দিয়েই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছি।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More