শনিবার, এপ্রিল ৪, ২০২৬
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

বাংলাদেশ ছাড়া পৃথিবীর সকল দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ ছাড়া পৃথিবীর সকল দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশ ছাড়া পৃথিবীর সকল দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অনেক দেশে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। সিঙ্গাপুর, শ্রীলংকা ও ভারতসহ সব জায়গায় জ্বালানি তেলের দাম প্রচুর বেড়েছে। কিন্তু বাংলাদেশে জ্বালানির দাম এখনো বাড়েনি। এটা বর্তমান সরকারের সফলতা।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি, সকল পর্যায়ের জনগণ যাতে ভালো থাকতে পারে। যুদ্ধের কারণে আমাদের দেশের অর্থনীতি ও অন্যান্য দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে যাতে থাকে সেজন্য বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।’

শামা ওবায়েদ বলেন, যদি আমাদের ভবিষ্যতে কথা চিন্তা করতে হয়, তাহলে জ্বালানি তেলের দাম কিছু একটা এডজাস্টমেন্ট হতে পারে। সেটাও জনগণকে নিরাপদ জায়গায় রেখে হতে হবে। বিএনপি দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যেে যুদ্ধ শুরু হয়েছে। এতে প্রভাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দেশের প্রবাসীরা।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে যুদ্ধের সময়ও ইরানসহ সকল দেশ বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্র হিসাবে মর্যাদা দিচ্ছে। আমার প্রবাসী ভাইয়েরা ওইসব দেশে সুরক্ষিত আছে। বিভিন্ন পথে তেল ও গ্যাস যেগুলো আমাদের আসার দরকার সেগুলো আমরা পাচ্ছি। সেগুলো আমাদের কোনো ক্রাইসিস হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আমি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। তখনও দেখেছি এর অবস্থা করুণ। আজকে দেখে আমি অত্যন্ত ব্যতীত। মানদণ্ডের দিক দিয়ে এটি কোন পর্যায়ে পড়ে না। এখানে প্রয়োজনের যন্ত্রপাতি ও লোকবল নেই।’

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ফরিদপুর সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More