শুক্রবার, মার্চ ৬, ২০২৬
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

শ্রীলঙ্কা প্রবেশের অনুমতি চেয়েছে ৩টি ইরানি জাহাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ই মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা প্রেসিডেন্ট।

তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ই মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে।

শুক্রবার (৬ মার্চ) কয়েকজন নির্বাচিত সাংবাদিকের জন্য সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এই তথ্য জানান।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৯ থেকে ১৩ই মার্চের মধ্যে ৩টি জাহাজ দ্বীপরাষ্ট্রের বন্দরে প্রবেশের অনুমতি চেয়েছিল ইরান।

প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, জাহাজগুলো এরই মধ্যে শ্রীলঙ্কা জলসীমার কাছে অবস্থান করছিল ও মানবিক অনুরোধে জাহাজের দুই কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেয়া হবে না।

তথ্যসূত্র: বিবিসি

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More