শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

সরকার গঠন করলে হাদি হত্যার বিচার করা হবে: জামায়াত আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে। হাদি দুইটি স্বপ্ন বুকে ধারণ করেছিল— একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, আরেকটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে সে জীবন দিয়েছে।‎

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ঝালকাঠি জেলার গর্ব। সে কোনো দলের নয়, পুরো জাতির সন্তান। শহীদ হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতেই হবে। বিচারহীনতার যে সংস্কৃতি দেশে চালু রয়েছে, তা চলতে দেয়া হবে না।‎

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। কিন্তু আজকের বাংলাদেশে ন্যায় নেই, চলছে শুধু বেইনসাফ। এই বেইনসাফের রাজনীতি আমরা আর চলতে দেব না।’

জামায়াত আমির বলেন, কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।

বক্তব্যের শেষে ডা. শফিকুর রহমান ঝালকাঠি১ ও ঝালকাঠি২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে এবং তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকতুলে দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More