বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় ঈদগাহে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় ঈদগাহে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাষ্ট্রপতি বরাবরের মতো জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীও সেখানে নামাজ আদায়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। ফলে এবার একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে।

প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় ঈদগাহে নারীপুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More