শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়ে জাইমা রহমান।

বাংলাদে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়ে জাইমা রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ পোস্ট দেন।

পোস্টে জাইমা লিখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

তিনি লিখেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তিযার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

জাইমা রহমান আরও লিখেন, আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More