শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসন থেকেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা১৭ ও বগুড়া৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসন থেকেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা১৭ আসনে প্রাথমিক ফলাফল অনুযায়ী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোট ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ঢাকা১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।

এদিকে, বগুড়া(সদর) আসনেও নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই বেসরকারি ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বগুড়া(সদর) ১৫০টি কেন্দ্রে (পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৫১টি) তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

উল্লেখ্য, সারাদেশ দীর্ঘ দেড় দশক পর একটি বড় অংশগ্রহণমূলক নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More