চুয়াডাঙ্গা সদর উপজেলায় সুবিধাবঞ্চিত ৩০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা (রেজি:) মো. সাঈদ হাসান এবং ঝিনাইদহের তৈলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিফ আল ফারুকী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক সিদ্দিক সোহেলী রশীদ বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখে। আশা করি, দোস্ত এইড এ ধরনের কার্যক্রম জেলায় অব্যাহত রাখবে।
জেলার মোমিনপুর ইউনিয়নের সমাজসেবক মো. আবুল হান্নান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম, মো. অনিম আহমেদ, মো. নাজমুল হোসেন, মো. শাকিব হাসান সেতুসহ অন্যরা।
সমাপনী বক্তব্যে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে।