শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

চুয়াডাঙ্গায় অপহরণ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যাণ্ড থেকে অপহরণের ৫দিন পর নশকর আলী (৪৫) নামের একজনকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। এসময় গ্রেফতার করা হয় অপহরণ চক্রের মূল হোতা সহ তিনজনকে।

অপহরণের শিকার নশকর আলী জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার হরিশচন্দ্রপুর (নতুনগ্রাম) গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।

গ্রেফতাররা হলেন: অপহরণ চক্রের মূলহোতা নীলফামারী জেলার জলঢাকা থানার ছিটমীরগঞ্জ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রানা (৩২), একই গ্রামের মনছের আলীর ছেলে আব্দুল হানিফ (২৬) ও কিশোরগঞ্জ থানার মাগুড়া (ফকিরপাড়া) গ্রামের নাজমুল হোসেন (২৮)।

দর্শনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা ডিলাক্স পরিবহন কাউন্টার থেকে নশকর আলীকে অপহরণকারীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। আসাামিরা ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও করে তার পরিবারের কাছে পাঠায় এবং মুক্তিপণ দাবি করে। এমন পরিস্থিতিতে ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নিরূপায় হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে।

দর্শনা থানায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় থানার ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে একদল পুলিশ ভিকটিমকে উদ্ধারের জন্য টাঙ্গাইল জেলায় অভিযান পরিচালনা করে। এসময় তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আটিয়া ইউনিয়ন থেকে অপহৃত নশকর আলীকে উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More