আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। আইন ও বিচার বিভাগের ‘সলিসিটর অনুবিভাগ‘ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়— International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO. XIX OF 1973) এর Section 7 অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য বর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধাসহ) নিয়োগ দেয়া হলো। সেই সঙ্গে গত ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের স্মারকে প্রদত্ত মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী তাজুল ইসলাম‘কে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়।
এসএ