বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চার দিনের সরকারি সফরে আগামী শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

শনিবার বেলা সোয়া বারোটায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে যাবেন। সেখান থেকে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাত্রি যাপন করবেন। পরদিন রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবামায়ের কবর জিয়ারত করবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরের দিন সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদে যাবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন। মঙ্গলবার পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেবেন।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর। এই সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More