রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

চাকরি দিচ্ছে সিঙ্গার বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লোকবল নিয়োগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট।

পদের সংখ্যা : ১টি।

আবেদন যোগ্যতা : বিবিএ, বিএসসি বা এমবিএ পাস হতে হবে।

কেস ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রডাক্ট মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২৬৩৫ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর রাজধানীর গুলশানে চাকরির আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে করতে হবে : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : আগামী ২ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, গ্র্যাচুয়েটি প্রদান করা হবে। সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্টে সুবিধা প্রদান করা হবে।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More