সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)-এর বাসায় সাক্ষাৎ করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)-এর বাসায় সাক্ষাৎ করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সাক্ষাৎ করতে যাবেন। বিএনপি দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, আজ সন্ধ্যা ৭টায় রাজধানী রমনা এলাকার সিদ্ধেশ্বরী রোডে আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান।

এরপর, রাত সাড়ে ৮টায় রাজধানীর বেইলি রোড এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More