শুক্রবার, মার্চ ২০, ২০২৬
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউই, মোজাম্বিক ও মাদাগাস্কার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে ৩ দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৪শ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালাউই। সেখানে মৃতের সংখ্যা ৩২৬ এর বেশি। নিহতদের স্মরণে দেশটিতে ১৪ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়া মোজাম্বিকে ৫৩ এবং মাদগাস্কারে ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহতের সংখ্যা ৭শ ছাড়িয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে প্রথমবার আঘাত করে ঘূর্ণিঝড় ফ্রেডি। গত শনিবার ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে মোজাম্বিকের মধ্যাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন। এ কাজের জন্য বেলচাও ব্যবহার করছেন তারা। রাস্তা ও সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারও ব্যবহার করা যাচ্ছে না উদ্ধার কাজের জন্য।

টানা ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের জেরে বেশ কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে বিকল হয়ে পড়েছে মালাউইয়ের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। দেশের বেশিরভাগ অংশে দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউট হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে ফ্রেডি অন্যতম এবং এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় হতে পারে।

 

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More