বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬

গ্রামবাসীদের চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়িতে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহতের ঘটনায় আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসা গ্রামবাসীদের চিকিৎসা সহায়তা দিয়েছে বান্দরবান সেনা জোন।

রবিবার (৯ এপ্রিল) ‘সকলের জন্য সেবাপ্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন, পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আতঙ্কে খামতাং পাড়া থেকে পালিয়ে আসা খিয়াংদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়াও বম জনসাধারণ ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকা থেকে নারী, শিশু, পুরুষসহ দীর্ঘকালীন সমস্যা জর্জরিত রোগীদেরও চিকিৎসা দেয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা এই পাহাড়ের মানুষদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রুমারোয়াংছড়ি সীমান্ত এলাকা খামতাং পাড়ায় পাহাড়ে আঞ্চলিক দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত হন ৮ জন।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More