২৬১
রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বার্তায় বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার আওতাধীন সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এসএ