রবিবার, মার্চ ১৫, ২০২৬
রবিবার, মার্চ ১৫, ২০২৬

গাজার পর লেবাননেও ইসরাইলের বিমান হামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইসরাইলি বিমানবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার পর লেবাননেও বিমান হামলা চালাচ্ছে। শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪:০৭এ ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা এখন লেবাননে হামলা চালাচ্ছে।

লেবাননের একটি টিভি স্টেশন দক্ষিণাঞ্চলীয় বন্দর টায়ারে একটি উদ্বাস্তু শিবিরের কাছে বিস্ফোরণের খবর দিয়েছে।

পূর্ব জেরুসালেমে আলআকসা মসজিদে ইসরাইলি সৈন্যদের অনুপ্রবেশের প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে এই হামলা চালাচ্ছে ইসরাইল।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় তার দেশের শত্রুদের যেকোনো আগ্রাসনের জন্য মূল্য দিতে হবেবলে ঘোষণা করেছেন।

এর আগে, লেবাননে রকেট হামলার জবাব দেয়ার ঘোষণা দেয়ার পরই গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এগুলো হলোউত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আলজাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।

লেবাননে বা গাজায় ইসরাইলি হামলার ক্ষয়ক্ষতির ব্যাপারে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইল এই হামলা চালানোর আগে দাবি করে যে লেবানন থেকে হামাস সদস্যরা তাদের দেশে রকেট আক্রমণ করেছে।

ইসরাইলি বাহিনী জানায়, বৃহস্পতিবার লেবানন থেকে ৩৪টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে ২৫টি আকাশেই ভূপাতিত করা হয়। আর অন্তত চারটি ইসরাইলের ভেতরে পড়ে। এক বছরের মধ্যে ইসরাইলে এই প্রথম লেবানন থেকে রকেট নিক্ষেপ করা হলো।

ইসরাইলি মিডিয়া জানায়, সরকার গাজা ও লেবাননে হামলা চালাতে প্রস্তুত।

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More