বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬

খামেনির দাফন কোথায়, জানাল ইরানি গণমাধ্যম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ইরানের সরকারি সংবাদ সংস্থা ফার্স এই তথ্য নিশ্চিত করেছে। তবে দাফনের তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। সেখানে ইমাম রেজার মাজারে বাবা সৈয়দ জওয়াদ খামেনির কবরের পাশেই শায়িত হতে পারেন তিনি।

মাশহাদ শহরটি তেহরান থেকে ৮৫০ কিলোমিটার পূর্ব দিকে কাশাফ নদীর তীরে অবস্থিত। আয়াতুল্লাহ আলি খামেনি ওই শহরের বাসিন্দা ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইসরাইলমার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

এদিকে ওই হামলায় আহত আলি খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহও দুদিন মারা গেছেন। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর দেয় এনডিটিভি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More