শনিবার, এপ্রিল ১১, ২০২৬
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনেতিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘এ দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭ এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশে যত গণঅভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।

তিনি বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু ১ মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।

এনসিপি আহ্বায়ক বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে। এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More