সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিমানের এমডি কর্তৃক গৃহকর্মী শিশু নির্যাতনের ঘটনায় ‘ক্লেপ’র বিবৃতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিমানের এমডি কর্তৃক গৃহকর্মী শিশু নির্যাতনের ঘটনায় ‘ক্লেপ’র বিবৃতি

গৃহকর্মী শিশু নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এমডি, তার স্ত্রী ও অন্যান্যদের গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনায় বিবৃতি প্রদান করেছে Child Labour Elimination Platform (CLEP)

বিবৃতি ক্লেপ (CLEP) জানায়, ‘আমরা আশা করি, এই মামলায় দেশের প্রচলিত আইন, বিশেষ করে শিশু আইন ও গৃহকর্মী সুরক্ষা নীতিমালার আলোকে একটি দ্রুত, স্বচ্ছ ও ন্যায়বিচারকামী তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হবে।’

শিশু অধিকার লঙ্ঘনের এমন ঘটনায় সামাজিক বা পদমর্যাদা ভিত্তিত কোনো ছাড় বা প্রভাব বলয় থাকা উচিত নয়; বরং একটি দৃষ্টান্তমূলক ও কঠোর বিচার সমাজে এই বার্তা পৌঁছে দেবে যে শিশুর প্রতি সহিংসতা ও শিশুশ্রমের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান শূন্য সহিষ্ণুতার। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত শিশুটির পূর্ণাঙ্গ চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন রাষ্ট্রীয় উদ্যোগে নিশ্চিত করতে হবে।’

ক্লেপ (CLEP) আরও জানায়, ‘এই ঘটনা গৃহকর্মে শিশুশ্রম ও তাদের অরক্ষিত অবস্থার ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়েছে। তাই সরকার ও সংশ্লিষ্ট সকলকে গৃহকর্মে শিশুশ্রম বন্ধ, শিশু গৃহকর্মীদের শনাক্তকরণ, উদ্ধার ও পুনর্বাসনে জোরদার পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো শিশুই শোষণ ও নির্যাতনের শিকার না হয়।’

ক্লেপ (CLEP) শিশু অধিকার ও শিশুশ্রম নির্মূলে কাজ করে যাওয়া সকল সরকারিবেসরকারি সংস্থা ও নাগরিককে এই সকল শিশুর জন্য নিরাপদ বিকাশমুখী পরিবেশ গড়ে তুলতে আহ্বান জানায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লেপ (CLEP) পক্ষ থেকে দাবি জানানো হলো:

. ক্ষতিগ্রস্ত শিশুটির পূর্ণাঙ্গ চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সেবা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিশ্চিত করতে হবে।

. এই মামলার একটি দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যেখানে উচ্চ পদমর্যাদা কোনো প্রভাব ফেলতে পারবে না।

. গৃহকর্মকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমতালিকায় আনয়ন করতে হবে, যাতে করে ১৮র কম বয়সী কোন শিশুকেই গৃহকর্মে নিযুক্ত করা না হয়।

. সকল গৃহকর্মীর বাধ্যতামূলক নিবন্ধন, লিখিত চুক্তি এবং সামাজিক সুরক্ষার কাঠামোগত ব্যবস্থা করতে হবে।

. “পেটের দায়েশিশুকে কাজে দেওয়া কোনো সমাধান নয় এই বার্তা নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

. শিশুটির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে তার শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সহায়তা চলমান রাখতে হবে।

. অবিলম্বে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা আলোকে গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়ন

উল্লেখ্য, ক্লেপ (CLEP) ২৫টি জাতীয় এবং আন্তর্জািতক উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত বাংলাদেশে একমাত্র প্লাটফর্ম, যা শিশু শ্রম নিরসন ও শিশু অধিকার নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More