১২
কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) আসনে ‘ভোট চাওয়াকে কেন্দ্র করে‘ আজ বুধবার সকালের দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, এই ঘটনায় এখন পর্যন্ত তিন জন ‘সামান্য‘ আহত হয়েছে। তারা এখন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমে আহতের সংখ্যা অন্তত পাঁচ থেকে সাত জন বলা হচ্ছে।
এই ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার। সূত্র: বিবিসি বাংলা