শুক্রবার, মার্চ ৬, ২০২৬
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৬ মার্চ) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি পোস্টে বলেন, দুই দিনের ব্যবধানে ২ বার শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। প্রথমবার ১৫ থেকে ১৭ মার্চ ও দ্বিতীয়বার ২০ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত। উভয় বারই পুরো দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, সাধারণত যেদিন দেশের উত্তর ও মধ্য ভাগের বিভাগগুলো (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ও ঢাকা) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে, তার পরের দিন দেশের মধ্য ও দক্ষিণ ভাগের বিভাগুলোর (খুলনা, ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More