সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ মে) ভোর ৫টা ৫৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার (২৪ মে) রাত ১০টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিট) দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরে শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন, আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করেন, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সাথে বৈঠক করেন।

এছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি তার সাথে সাক্ষাৎ করেন, সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আলফালিহ এবং সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী ফয়সাল আলিব্রাহিম যৌথভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন এবং দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ অ্যাকাডেমি পরিদর্শন করেন।

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More