বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু: তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

দেশে আজ থেকে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বাগত ব্যক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শুরু ফ্যাসিবাদি আন্দোলনে নিহতদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তারেক রহমান বলেন, আমি জাতীয় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধি করছি। আমার রাজনীতি দেশের স্বার্থ রক্ষার রাজনীতি। বিএনপির রাজনীতি দেশকে সনির্ভর করার রাজনীতি।

তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন।’ তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।

তিনি বলেন, বিএনপির রাজনীতি দেশের জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তুলতে পারলেই দেশকে স্বনির্ভর করা সম্ভব।

সে লক্ষ্যেই সরকার কাজ করতে চায় এবং এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে বিরোধ নয়—এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান তারা।’

এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More