রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী‘কে আটক করেছেন একদল শিক্ষার্থী। ইতোমধ্যে তাকে হেফাজতে নিয়ছে শাহ আলী থানা পুলিশ।
রবিবার (২৯ মার্চ) বিকালে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে আর এস ফাহিম‘কে ঘিরে ধরেন এবং আটকে রাখেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলন ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।’
এসএ