এসি বাসের ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না তবে এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত উচ্চপর্যায়ের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুটি বড় দুর্ঘটনা ছাড়া এবার ঈদ জার্নি স্মুথ হয়েছে বলেই আমি মনে করি। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি জানান, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার।
শেখ রবিউল আলম বলেন, হাইওয়েতে যত্রতত্র বাস কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস ট্রাকিং) সিস্টেম স্থাপন করা হবে।
এসএ