ভোলা-১ আসনের ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ২য় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনে বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৯৮০ ভোট।
ভোলা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৪টি এবং ভোটকক্ষ ৮৩৪টি। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৮জন।