সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬

এক দিনে ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল লেবানন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যম কান গতকাল (রবিবার)এক প্রতিবেদনে বলেছে, ‘লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কর্মকর্তারা বলেছেন, গত দুদিনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের গতি ও তীব্রতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে এবং উত্তর ইসরায়েলে (অধিকৃত ফিলিস্তিনে) হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই অঞ্চলে ব্যবহার করা হয়েছে।

ওদিকে আলজাজিরা টিভি চ্যানেল লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর সেনারা পূর্ব লেবাননের বেকা সীমান্ত এলাকার পার্বত্য উপত্যকায় ইসরায়েলের কয়েকটি হেলিকপ্টারের দিকে ভারি গোলা বর্ষণ করেছে।

এই হেলিকপ্টারগুলো পূর্ব লেবাননে সেনা নামানোর অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু সেগুলো হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখোমুখি হয় এবং এতে একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More