সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

একদফা দাবিতে জেলা পর্যায়ে বিএনপির পদযাত্রা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসাসহ সরকার পতনের একদফা দাবিতে জেলা পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতারা বলেন, শেখ হাসিনার পতনের দাবিতে বিএনপির পাশাপাশি জনগণ রাস্তায় নেমেছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রেস ক্লাব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়। ব্রাক্ষণবাড়িয়া সরকারী কলেজের সামনে থেকে পদযাত্রা বের করে জেলা বিএনপি।

ঝালকাঠিতে বিএনপি কার্যালয় থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। এছাড়াও অন্যান্য জেলায় পদযাত্রা করেছেন বিএনপি নেতাকর্মীরা।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More