সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

উপজেলা পর্যায়ে ১১২ কর্মকর্তাকে বদলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা, থানা পর্যায়ে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১ মার্চ তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More