মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

উত্তরবঙ্গকে ইচ্ছা করেই পিছিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইচ্ছা করেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।

উত্তরবঙ্গের চেহারা বদলে দেয়ার জন্য ৫টি বছরেই যথেষ্ট। ইচ্ছা করেই এই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছে, পিছিয়ে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে।

জামায়াত আমির বলেন, ‘উত্তরবঙ্গের ৪টি নদী আল্লাহ দান করেছে, এবং বিশাল নেয়ামত। তিস্তা, ধরলা, ব্রম্মপুত্র এবং করতোয়া। আসতে আসতে দেখলাম তা শুকিয়ে দিয়ে আল্লাহর নিয়ামতকে খুন করা হয়েছে।

তিনি বলেন, ‘উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে। আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। উত্তরবঙ্গ থেকে আর আমরা কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকটা নারীপুরুষ ও যুবককে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। দেশের মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদের আমরা কর্মক্ষেত্রে ফিরিয়ে নিতে চাই।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সব ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের সমর্থন ও দোয়া দিয়ে আগামীতে বেকার এবং দায়দয়ামুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। নারীপুরুষের হাত শক্ত করে আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

জেলা জামায়াতে ইসলামী আমির ইকবাল হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পঞ্চগড়১ আসনে এনপসিপি প্রার্থী সারজিস আলম, পঞ্চগড়২ আসনে জামায়াতে প্রার্থী সফিউল আলম সুফি, জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন, জোটের শরিক দল জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More