মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলোকালীগঞ্জ উপজেলার পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া হোসেন (১০) ও একই উপজেলার পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস ()


সন্ন্যাসীরচক গ্রামের আব্দুল আজিজ জানান, ঈদ উপলক্ষে তার দুই ভাগ্নে ও ভাগ্নি রবিবার সকালে তাদের বাড়িতে বেড়াতে আছে। সোমবার দুপুরে তারা খেলা করতে করতে তারই ঘেরের পানিতে ডুবে মারা যায়। দুপুর আড়াইটার দিকে তাদের লাশ পাওয়া যায়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More