সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: ডিএসসিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ডিএসসিসি প্রশাসক বলেছেন, জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে ৯০ শতাংশ কাজ শেষ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছেআর দুয়েক দিনের মধ্যে শেষ হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমএ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

তিনি বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। এছাড়া ভিআইপি ব্লকে পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ময়দানে নামাজ আদায় করবেন।

মো. আব্দুস সালাম বলেন, নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লকে নামাজ আদায়ের ব্যবস্থা ও পৃথক প্রবেশ ব্যবস্থা করা হয়েছে।অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়াও রয়েছে আলাদা প্রবেশ ও প্রস্থান গেট।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More