রবিবার, মার্চ ১, ২০২৬
রবিবার, মার্চ ১, ২০২৬

ইরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
খামেনি মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনার জন্য ৩ সদস্যের একটি পরিষদ গঠন করা হয়েছে।

মার্কিনইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান সরকার।

রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্র্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়।

খামেনি মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনার জন্য ৩ সদস্যের একটি পরিষদ গঠন করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ (গার্ডিয়ান কাউন্সিল)-এর একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন। দেশটির সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু বা দায়িত্ব পালনে অক্ষমতা দেখা দিলে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। এই পরিষদের দায়িত্ব হলো নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করা, যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অন্তর্বর্তী পরিষদের প্রধান দায়িত্ব হবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করা।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবপর আয়াতুল্লা আলি খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে নিযুক্ত হয়েছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More