পূর্বঘোষণা ছাড়াই শনিবার ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরমধ্যে শুধু শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন ছুড়েছে ইরান ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রবিবার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়‘ বরাতে আল–জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।
হামলায় আবুধাবি বিমানবন্দর ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক যান চলাচলের জন্য বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার বিমানবন্দরে হামলায় ১ জন নিহত ও ৭জন আহত হয়েছেন।
মূলত, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের যৌথ হামলা চালানোর পর প্রতিশোধ হিসেবে দেশটি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এসএ