শনিবার, মার্চ ৭, ২০২৬
শনিবার, মার্চ ৭, ২০২৬

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না।

ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে।

ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের মহৎ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের অপ্রীতিকর আগ্রাসনের যুদ্ধের মুখোমুখি হওয়ায় নিজেদের মধ্যে বিদ্যমান পার্থক্য দূরে সরিয়ে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে, ডোনাল্ড ট্রম্প বলেছেন, তেহরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে তার সরকার ইরানের সঙ্গে কোনো আলোচনা করবে না।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে অস্থায়ীভাবে ৩ সদস্যের একটি কাউন্সিল ক্ষমতা পরিচালনা করছে। এতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাশাপাশি বিচার বিভাগের প্রধান গালাম হোসেইন মোহসেন এজেই এবং জ্যেষ্ঠ আলেম আলরেজা আরাফি অন্তর্ভুক্ত আছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More